শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

পোপ ফ্রান্সিস মারা গেছেন

প্রকাশিত - ২১ এপ্রিল, ২০২৫   ০৪:২৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন :  ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। সোমবার  (২১ এপ্রিল) তিনি মারা যান বলে নিশ্চিত করেছে ভ্যাটিকান। খবর বিবিসির।ভ্যাটিক্যানের একটি ভিডিও বার্তায় তার মৃত্যুর কথা জানানো হয়েছে। বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (২১ এপ্রিল) সকাল ৭টা ৩৫ মিনিটে তার বাসভবন কাসা সান্টা মার্টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন রোমান ক্যাথলিক গির্জার প্রধান।

বিবিসি বলছে, ইস্টার উদযাপনের পরদিনই মারা গেলেন এই ধর্মগুরু। আগের দিন রোববারই তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে দেখা করেছিলেন। ভ্যাটিক্যানের টেলিভিশন চ্যানেলে কার্ডিনাল কেভিন ফারেল বলেন, গভীর দুঃখের সঙ্গে আমাকে আমাদের পবিত্র ফাদার ফ্রান্সিসের মৃত্যুর কথা ঘোষণা করতে হচ্ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, তিনি ছিলেন ৭৪ সালের পর প্রথম নন-ইউরোপিয়ান পোপ। ৭৪১ সালে সিরিয়ান বংশোদ্ভূত তৃতীয় গ্রেগরির মৃত্যুর পর রোমে আর কোনো নন-ইউরোপিয় পোপ আসেননি। তিনি ক্যাথলিক গির্জায় সংস্কার কখনো বন্ধ করেননি। পোপ ফ্রান্সিস ২০১৩ সালে পোপ হিসেবে নির্বাচিত হন এবং ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত ক্যাথলিক গির্জার নেতৃত্ব দেন। তিনি গির্জার সংস্কার, দারিদ্র্য বিমোচন, পরিবেশ রক্ষা এবং নারী ও যুবকদের ক্ষমতায়নে তাঁর বিশেষ উদ্যোগের জন্য পরিচিত ছিলেন।​তিনি সকলের কাছে জনপ্রিয় ছিলেন।
২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।