শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

কাশ্মীরের মানুষ শত্রু নয়

প্রকাশিত - ২৪ এপ্রিল, ২০২৫   ০২:২৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ভারতবাসীকে কাশ্মীরের মানুষকে শত্রু না ভাবার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কাশ্মীরের মানুষেরা বেরিয়ে এসেছে। তাঁদের বক্তব্যও আপনাদের মতোই। তাঁরা এ হামলার ঘটনায় জড়িত নন, এমনকি এ হামলা কাশ্মীরের পক্ষ থেকেও হয়নি।

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি দেশবাসীকে অনুরোধ করে বলতে চাই, দয়া করে কাশ্মীরের বাসিন্দাদের আপনাদের শত্রু মনে করবেন না। আমরা এর (হামলা) জন্য দায়ী নই। আমরাও গত ৩৫ বছর ধরে ভুক্তভোগী।’ ভারতের বিভিন্ন রাজ্যে কাশ্মীরের শিক্ষার্থীরা হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন—এমন খবর পাওয়ার প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এ কথাগুলো বলেন। তিনি পেহেলগামে হামলার ঘটনায় শোক প্রকাশ করেছেন।

মুখ্যমন্ত্রী বলেন, যাঁরা মারা গেছেন, তাঁদের মধ্যে ২৫ জন অতিথি ছিলেন, যাঁরা আমাদের এখানে বেড়াতে এসেছিলেন। আর একজন আমাদের কাশ্মীরের বাসিন্দা, যিনি অন্যদের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন হারিয়েছেন।’
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।