শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ইরানের পরমাণু গবেষণার এলাকায় বিস্ফোরণ

প্রকাশিত - ৩০ এপ্রিল, ২০২৫   ০৩:৫১ পিএম
webnews24
অনলাইন ডেস্ক

বন্দর আব্বাসের পর এবার ইরানের ঐতিহাসিক শহর ইসফাহানের একটি গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় এ ঘটনায় একজন নিহতের খবর পাওয়া গেছে। এ ছাড়া আহত হয়েছে আরও ২ জন।

ইরানি কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা মেহের। বিস্ফোরণের পরপরই দমকল বাহিনী, অ্যাম্বুলেন্স ও উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এ ঘটনার পর আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে জনসাধারণকে। তবে এখন পর্যন্ত এই বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি ইরান।

যদিও প্রাথমিক রিপোর্টে এ বিস্ফোরণের সামরিক বা পারমাণবিক সংযোগ নেই বলে অনুমান করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে প্রশাসন এবং প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনাজনিত বিস্ফোরণ হিসেবে বিবেচনা করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে সৌদি গণমাধ্যম আল-হাদাত জানিয়েছে, বিস্ফোরণের স্থানটিতে বারুদ উৎপাদন করা হতো। এই রাসায়নিক শিল্প কমপ্লেক্স ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের মাধ্যমে তত্ত্বাবধান করা হয়ে থাকে।

ইসফাহান শহরটি ইরানের শিল্প ও সামরিক উৎপাদন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম। এটি পারমাণবিক গবেষণা এবং সামরিক জোন হিসেবেও গুরুত্বপূর্ণ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।