শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল

প্রকাশিত - ০১ মে, ২০২৫   ০৪:২১ এএম
webnews24

ইসরায়েলের দখলকৃত জেরুজালেমের বিভিন্ন অংশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে এবং একটি প্রধান মহাসড়ক বন্ধ করে দিতে হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে দেশটি। খবর রয়টার্সের।

বুধবার (৩০ এপ্রিল) জেরুজালেমের উপকণ্ঠে অবস্থিত এশতাওল বনে বিশাল আকারের দাবানলের সূত্রপাত হয়। এক সপ্তাহের ব্যবধানে এটি দ্বিতীয় দাবানল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জেরুজালেম থেকে তেল আবিব পর্যন্ত চলাচলের প্রধান রুট ‘১ নম্বর মহাসড়ক’-এ আগুন জ্বলছে। আশপাশের পাহাড়ের চূড়ায় ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। এসময় অনেকেই গাড়ি ফেলে পালিয়ে যেতে বাধ্য হন।

কর্মকর্তারা এই দাবানলকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক অগ্নিকাণ্ড বলে উল্লেখ করেছেন। জেরুজালেমের ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের বিভাগীয় কমান্ডার সুমিলিক ফ্রিডম্যান বলেন, ‘আমরা একটি বিশাল দাবানলের মুখোমুখি হয়েছি। সম্ভবত এটি ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় আগুন। এটি নিয়ন্ত্রণে আনতে আমাদের প্রচেষ্টা আরও দীর্ঘ সময় ধরে চলবে।’

আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন ইসরায়েলি কর্মকর্তারা। ইতোমধ্যে কয়েকটি দেশের কাছে সহায়তা চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, ইতালি ও ক্রোয়েশিয়া তিনটি অগ্নিনির্বাপক বিমান পাঠানোর আশ্বাস দিয়েছে। অচিরেই সেগুলো ইসরায়েলে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া, গ্রিস, সাইপ্রাস ও বুলগেরিয়ার কাছেও সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।