শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৭

প্রকাশিত - ০৩ মে, ২০২৫   ০৫:৪৫ এএম
webnews24
আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের সন্নিকটে পর্যটকবাহী একটি বাস ও একটি পিকআপ ট্রাকের সংঘর্ষে অন্তত সাতজন প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও আটজন। খবর বিবিসির।

বৃহস্পতিবার (১ মে) আইডাহোর পূর্বাঞ্চলের একটি ব্যস্ত মহাসড়কে ১৪ জন যাত্রীসহ একটি ট্যুর বাস এবং একটি চেভি পিকআপ ট্রাক মুখোমুখি সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের পর দুটি যানবাহনেই আগুন ধরে যায় বলে জানিয়েছে আইডাহো রাজ্য পুলিশ।

পুলিশ জানায়, দুর্ঘটনায় বাসে থাকা ছয়জন ও ট্রাকচালক ঘটনাস্থলেই মারা যান। আহতদের মধ্যে কয়েকজনকে আঘাত গুরুতর হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় বা জাতীয়তা এখনও প্রকাশ করা হয়নি।

এই ঘটনার পর মহাসড়কটির ওই অংশ সাত ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়, যা ইয়েলোস্টোন পার্কের একটি গুরুত্বপূর্ণ প্রবেশপথ থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। বর্তমানে এই পার্কে পর্যটনের মৌসুম চলায় সড়কটি ছিল অত্যন্ত ব্যস্ত।

দুর্ঘটনার একটি ছবি তুলেছেন স্থানীয় বাসিন্দা রজার মেরিল, যিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি জানান, 'আমি বাড়ি ফিরছিলাম তখন দেখি দুইটি গাড়ি জ্বলছে এবং পথচারীরা আহতদের সহায়তা করার চেষ্টা করছেন।'

মেরিল বলেন, ওই সড়কটি খুবই ঝুঁকিপূর্ণ এবং এটি পার্কে যাওয়ার প্রধান রুট হওয়ায় দিনে প্রচুর গাড়ি চলাচল করে।

পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- মারাত্মক গতি ও নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই ভয়াবহ সংঘর্ষ ঘটেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।