শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

আবারও বিস্ফোরণে কেঁপে উঠল ইরান

প্রকাশিত - ০৪ মে, ২০২৫   ০৪:২৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ইরানে আবারও ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বন্দরনগরী বন্দর আব্বাসের বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই, দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে এই বিস্ফোরণ ঘটে। রোববার (৪ মে) শহরের একটি মোটরসাইকেল ও টায়ার ফ্যাক্টরিতে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর সেখান থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, আকাশের বড় একটি অংশ ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে গেছে।কীভাবে সেখানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনো জানা যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলবাওয়াবা।

গত ২৬ এপ্রিল ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসের বন্দরে বিস্ফোরণের ঘটনা ঘটে। ভয়াবহ ওই বিস্ফোরণে এখন পর্যন্ত ৭০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন পাঁচশর বেশি মানুষ।মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, একটি শিপিং কনটেইনারে থাকা রাসায়নিক থেকে আগুনের সূত্রপাত হয়। যেটির প্রভাবে পরবর্তীতে সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলের ছবি এবং বিস্ফোরক বিশেষজ্ঞরা নিশ্চিত করেন, রাসায়নিকের কারণেই এমন মর্মান্তিক ঘটনা ঘটে।

এদিকে দখলদার ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মাশহাদ ছাড়াও ইরানের কওম শহরেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের ভিডিও-ছবি পাওয়া যাচ্ছে বলে জানায় তারা।এর আগেরদিন একটি ইসরায়েলি ওয়েবসাইটে জানানো হয়, ইরানি শহর কারাজের একটি বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
২৪ ঘণ্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।