শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

পাকিস্তানে আইইডি বিস্ফোরণে ৭ সৈন্য নিহত

প্রকাশিত - ০৬ মে, ২০২৫   ০৩:৫১ পিএম
webnews24
আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বোমা বিস্ফোরণে সাতজন সেনা নিহত হয়েছে।

মঙ্গলবার (৬ মে) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিস্ফোরণটি এমন এক সময়ে ঘটল, যখন প্রদেশটি ইতোমধ্যেই বিচ্ছিন্নতাবাদী সহিংসতা ও নিরাপত্তাহীনতার মুখোমুখি। এর আগে রোববার একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পুলিশ ভ্যানে হামলা চালিয়ে পাঁচ পুলিশ কর্মকর্তাকে জিম্মি করে। ওই ঘটনার কয়েকদিনের মধ্যেই এই প্রাণঘাতী বিস্ফোরণ সংঘটিত হলো।

এক পুলিশ কর্মকর্তা জানান, শুক্রবার গভীর রাতে ৩০ থেকে ৪০ জন সশস্ত্র সন্ত্রাসীরা একটি মহাসড়ক অবরোধ করে পুলিশ এসকর্টে থাকা একটি গাড়িকে থামায়। বন্দীদের মুক্তি দেওয়া হলেও পাঁচ পুলিশ কর্মকর্তাকে অপহরণ করা হয়।

এছাড়া, সন্ত্রাসীরা ওই এলাকার কয়েকটি সরকারি ভবন ও একটি ব্যাংকে আগুন ধরিয়ে দেয়। সংঘর্ষের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত দুই জঙ্গি নিহত হয়েছে বলে জানান এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা।

বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে। খনিজ সম্পদে সমৃদ্ধ এই প্রদেশে দীর্ঘদিন ধরেই পাকিস্তান সরকার বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের মুখোমুখি। আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী এই অঞ্চল বিদেশী বিনিয়োগ ও চীন-সমর্থিত প্রকল্পগুলির জন্য একটি কৌশলগত স্থান হিসেবে বিবেচিত হলেও সন্ত্রাসী কার্যকলাপ এই প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।

প্রতি মাসেই নিরাপত্তা বাহিনীর উপর একের পর হামলার ঘটনা ঘটেছে। মার্চ মাসে বিএলএ একটি যাত্রীবাহী ট্রেন ছিনতাই করে শতাধিক যাত্রীকে জিম্মি করেছিল এবং তিন দিনব্যাপী সংঘর্ষে নিরাপত্তা কর্মীরা নিহত হন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।