২৪ঘণ্টা অনলাইন : আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে ‘স্টেগানোগ্রাফি এবং ওয়াটারমার্কিং’ শীর্ষক সেমিনার রামপুরাস্থ আইসিটিইএসবির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ৯ মে শুক্রবার অনুষ্ঠিত এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মমতাজ বেগম ইউনিভাসিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন মো. আশিক আল আজিজ। দীর্ঘ আড়াই ঘণ্টার অসাধারণ বিষয়ভিত্তিক উপস্থাপনায় তিনি ডেটা সাইন্স এবং ডেটা সিকিউরিটির ক্ষেত্রে স্টেগানোগ্রাফি এবং ওয়াটার মার্কেটিংয়ের ব্যবহার, গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন, মহাসচিব এস এম মোয়াজ্জেম হোসেন, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক আশফাকুর রহমান, যুগ্ম সম্পাদক এনামুল হাসান, কোষাধ্যক্ষ জিয়াউর রহমান, দপ্তর সম্পাদক আশফাকুর রহমান, ঢাকা জেলা কমিটির কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, পাবলিকেশন উপ-কমিটির সদস্য সচিব এম এস রহমান সজীব, সাংস্কৃতিক উপ কমিটির সদস্য সচিব রাশেদা আক্তার সুমিসহ আরো অনেকে। পরে সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিনের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সেমিনার শেষ করা হয়।

মূল আলোচক মো. আশিক আল আজিজ স্টেগানোগ্রাফি সম্পর্কে বলেন, এর প্রধান কাজ হলো বার্তাগুলির অস্তিত্ব গোপন করা। আর ওয়াটারমার্কিং হল অননুমোদিত ব্যবহার রোধ করার জন্য তথ্যের পরিচয় অদৃশ্যভাবে স্থাপন করা। স্টেগানোগ্রাফি শব্দটি গ্রিক স্টেগানোস থেকে এসেছে, যার অর্থ আবৃত বা গোপন এবং গ্রাফির অর্থ লেখা বা অঙ্কন। অতএব, স্টেগানোগ্রাফির আক্ষরিক অর্থ হল আচ্ছাদিত লেখা। স্টেগানোগ্রাফি কেবল এক টুকরো তথ্য নেয় এবং অন্য টুকরোর মধ্যে লুকিয়ে রাখে।
