শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

গ্রিন ইউনিভার্সিটিতে ‘নেক্সট জেন বাংলাদেশ’ উৎসব

প্রকাশিত - ১৫ মে, ২০২৫   ০৪:২৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সৃজনশীলতার পাশাপাশি বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোর লক্ষ্য নিয়ে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে দিনব্যাপী ‘নেক্সট জেন বাংলাদেশ: ইঞ্জিনিয়ারিং টুমোরো’ শীর্ষক উৎসবের আয়োজন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ এবং অ্যাডমিশন অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসব বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

কলেজ পড়ুয়া ক্ষুদে বিজ্ঞানীদের নিয়ে ছিল ‘প্রজেক্ট ফর নিউ বাংলাদেশ’; শীর্ষক প্রদর্শনী। এতে দেশের ৮টি কলেজের মোট ২৪টি দল অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী প্রজেক্ট উপস্থাপন করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় নারায়ণগঞ্জের সরকারি তুলারাম কলেজ। প্রথম ও দ্বিতীয় রানার-আপ হয় যথাক্রমে সরকারি বাঙলা কলেজ এবং ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, ডেমরা। প্রজেক্ট শোকেজিং ছাড়াও দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল- ক্যারিয়ার টক, গেমিং কনটেস্ট এবং ক্যাম্পাস ভিজিটসহ নানা আয়োজন।

বিকালে উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, প্রোমেকের সিওও ইঞ্জিনিয়ার জুয়েল দাস উপস্থিত ছিলেন। ধন্যবাদ জ্ঞাপন করেন ইইই বিভাগের চেয়ারম্যান ড. মো. হাসান মারুফ।
২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন