শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো আরব আমিরাত

প্রকাশিত - ২৩ মে, ২০২৫   ০৪:০৭ পিএম
webnews24
আন্তর্জাতিক ডেস্ক

মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব।

শুক্রবার (২৩ মে) স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ সম্ভাব্য তারিখ জানানো হয়।

আরব আমিরাতের অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, জিলহজ মাসের প্রথম দিন বুধবার (২৮ মে) হতে পারে। এর অর্থ হলো, তাদের গণনার ভিত্তিতে ধারণা করা যায় ঈদুল আজহা হবে ৬ জুন।

আরবি ভাষার সংবাদপত্র এমারাত আল ইয়ুমকে দেওয়া এক সাক্ষাৎকারে জারওয়ান বলেন, সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবার (২৭ মে) সকাল ৭টা ২ মিনিটে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যাবে। সূর্যাস্তের সময় চাঁদ দিগন্তের ওপরে থাকবে ও প্রায় ৩৮ মিনিট ধরে সেখানে থাকবে। ফলে চাঁদ দৃশ্যমান হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।