শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

২৭ মে চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরব

প্রকাশিত - ২৫ মে, ২০২৫   ০৫:১৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : পবিত্র ঈদুল আজহা কবে হবে তার দিনক্ষণ নির্ধারণে জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে  সৌদি আরবের সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় মুসল্লিদের চাঁদ দেখার আহ্বান জানানো হয়। এ দিন জিলকদ মাসের ২৯ দিন হবে। ফলে সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। আর ইসলামী বর্ষপঞ্জির শেষ মাস জিলহজেই অনুষ্ঠিত হয় হজ এবং ঈদুল আজহা। এই মাসের ৮ তারিখে শুরু হয় হজের আনুষ্ঠানিকতা, আর ১০ জিলহজে পালিত হয় পবিত্র ঈদুল আজহা, যেদিন মুসল্লিরা পশু কোরবানি দিয়ে থাকেন।

২৭ মে জিলকদ মাসের ২৯তম দিন থাকবে। যদি ওইদিন সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা যায় তাহলে এ বছর সৌদিতে ঈদুল আজহা উদযাপিত হবে ৬ জুন। আর হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরাফাতের দিন পড়বে ৫ জুন। এদিন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত থাকবে আরাফাতের ময়দান। সৌদির সুপ্রিম কোর্ট সাধারণ মানুষকে ২৭ মে সন্ধ্যায় চাঁদ দেখার অনুরোধ জানিয়ে বলেছে, ‘কেউ খালি চোখে অথবা দূরবীনের মাধ্যমে চাঁদ দেখেন তাহলে নিকটস্থ কোর্টে অবহিত করুন।’ কেউ সরাসরি কোর্টের সঙ্গে যোগাযোগ করতে না পারলে স্থানীয় কর্তৃপক্ষকে চাঁদ দেখার তথ্য জানানোর আহ্বানও জানিয়েছে সুপ্রিম কোর্ট।

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের আকাশে ২৭ মে জিলহজের চাঁদ দেখা যাবে বলে জানিয়েছেন আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান। জ্যোতির্বিদ্যা সংক্রান্ত হিসাব-নিকাশ অনুযায়ী এমন তথ্য জানিয়েছেন এ জ্যোতির্বিদ। তিনি বলেছেন, আমিরাতের আকাশে মঙ্গলবার ২৭ মে সন্ধ্যার পর চাঁদ দিগন্ত রেখার ওপর থাকবে এবং এটি আকাশে ৩৮ মিনিট অবস্থান করবে। এতে চাঁদটি সহজেই দেখা যাবে। ইব্রাহিম আল জারওয়ান বলেন আরবি ভাষার সংবাদমাধ্যম ইমারত আল ইয়ুমকে বলেছেন, “আমিরাতের সময় অনুযায়ী, মঙ্গলবার ২৭ মে সকাল ৭টা ২ মিনিটে জিলহজের নতুন চাঁদের জন্ম হবে। সূর্যাস্তের সময় চাঁদ দিগন্ত রেখার ওপরে থাকবে এবং ৩৮ মিনিট অবস্থান করবে— এতে চাঁদটি দেখা যাবে।”

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।