শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

রানার অটোমোবাইলস নিয়ে এলো ‘ইয়াদিয়া’র ইলেকট্রিক স্কুটার

প্রকাশিত - ২৫ মে, ২০২৫   ০৫:৩২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : রানার অটোমোবাইলস পিএলসি নিয়ে এলো দেশের বাজারে পরিবেশ বান্ধব ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড "ইয়াদিয়া"র বেশ কয়েকটি মডেলের স্কুটার।বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টার (বিসিএফসিসি)- এ আজ আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যদিয়ে ইতিমধ্যে রাইডারদের কাছে জনপ্রিয় ইয়াদিয়া টি-ফাইভ, এম-সিক্স, রুইবিন ও জি ওয়ান ফিফটি-পিসহ আরও আধুনিক ও আকর্ষণীয় নতুন দুটি ইলেকট্রিক স্কুটার এর সাথে সবাইকে পরিচিত করিয়ে দেয়া হয়।

অনুষ্ঠানে স্কুটারগুলোর আধুনিক সব ফিচার নিয়ে ছিলো বিভিন্ন আয়োজন। আগত অতিথি এবং সাধারণ ক্রেতারা ভেন্যুতে স্কুটারগুলো টেস্ট রাইড করার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে। পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী এই ধরণের স্কুটার দেশের বাজারে আনার জন্য অনেকেই রানারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান জানান, ক্রেতার সন্তুষ্টি আমাদের মূল লক্ষ্য এবং সেই বিবেচনায় পণ্যের গুণগত মান ও বিক্রয়ত্তর সেবা নিশ্চিত করবে ব্র্যান্ডটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানার গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসাইন, গ্রুপ এমডি নজরুল মু. ইস., এফসিএ, চীফ বিজনেস অফিসার আবু হানিফ এবং ইয়াদিয়া জেনারেল ম্যানেজার অব গ্লোবাল সেলস হু সহ রানার অটোমোবাইলস পিএলসি-এর কর্মকর্তাবৃন্দ।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন