শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশিত - ২৭ মে, ২০২৫   ০৫:৪৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল মঙ্গলবার বিকাল ৪ টায় প্রকাশিত হয়েছে। পাসের হার ৯৩ দশমিক ৯৮ শতাংশ। সারা দেশের ৩৪৪ টি কেন্দ্রে ৮৮০টি কলেজের ৪ লাখ ১৮ হাজার ৩৫৫ জন শিক্ষার্থী (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) এই পরীক্ষায় অংশগ্রহণ করে।

উক্ত ফলাফল result.nu.ac.bd/results ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসংগতি বা ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণরূপে বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন