শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

হার্ভার্ডের সাথে সব চুক্তি বাতিলের নির্দেশ ট্রাম্প প্রশাসনের

প্রকাশিত - ২৭ মে, ২০২৫   ০৬:০৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : হোয়াইট হাউস হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাথে সব চুক্তি বাতিল করার জন্য ফেডারেল সংস্থাগুলোকে নির্দেশ দিচ্ছে। এসব চুক্তি অনুযায়ী প্রায় ১০ কোটি ডলার তহবিল দেওয়ার কথা ছিল হার্ভার্ডকে। ট্রাম্প প্রশাসনের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা সিএনএনকে মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।সম্প্রতি হার্ভার্ডের ওপর রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ আনে ট্রাম্প প্রশাসন। গত সপ্তাহে ইহুদি শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণ ও জাতিগত হয়রানির অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ ৬ কোটি ডলারের ফেডারেল অনুদান বাতিল করে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব সেবা মন্ত্রণালয় (এইচএইচএস)। তবে হার্ভার্ড এসব অভিযোগ অস্বীকার করেছে এবং হোয়াইট হাউসের নীতিগত দাবির কাছে নতি স্বীকার করতে অস্বীকৃতি জানায়।

জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তা জোশ গ্রুয়েনবাউম ক্রয় নির্বাহীদের কাছে পাঠানো চিঠিতে লিখেছেন, “আমরা সুপারিশ করছি যে আপনার সংস্থার সুবিধার্তে প্রতিটি চুক্তি বাতিল করুক যাতে নির্ধারণ করা যায় যে, তারা তাদের মান পূরণ করতে ব্যর্থ হয়েছে।” মঙ্গলবারের চিঠিতে হার্ভার্ডের বিরুদ্ধে একাধিক অভিযোগের পুনরাবৃত্তি করা হয়েছে। এগুলোর মধ্যে দাবি করা হয়েছে যে বিশ্ববিদ্যালয়টি তার ভর্তি প্রক্রিয়ায় "‘বর্ণ বৈষম্যের সাথে জড়িত’এবং ‘ইহুদি শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুস্থতার জন্য তাদের উদ্বেগের অভাব।’

আইন মেনে চলতে ব্যর্থ হওয়ার অভিযোগ এনে গত বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশ দিয়েছিল। একই নির্দেশনায় বিদেশি শিক্ষার্থীদের অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরও বন্ধ করা হয়। শুক্রবার ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধানের বিরুদ্ধে মামলা করে হার্ভার্ড। ওই দিনই বিদেশি শিক্ষার্থীদের ভর্তির ক্ষমতা বাতিল করার ব্যাপারে ট্রাম্প প্রশাসনের আদেশের ওপর স্থগিতাদেশ জারি করে আদালত।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।