শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

সৌদি আরবে ঈদুল আজহা ৬ জুন

প্রকাশিত - ২৭ মে, ২০২৫   ০৭:১২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর অর্থ হলো, চন্দ্র ক্যালেন্ডার অনুসারে নতুন মাসের ২৮ মে বুধবার হবে পহেলা জিলহজ। মঙ্গলবার খালিজ টাইমস এ তথ্য জানিয়েছে।চাঁদের হিসেবে আগামী ৬ জুন সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। খালিজ টাইমস জানিয়েছে, ওমান, ব্রুনেই ও ইন্দেনেশিয়াতে মঙ্গলবার জিলহজের চাঁদ দেখা গেছে। এই দেশগুলোতেও ৬ জুন ঈদুল আজহা পালিত হবে। তবে মালয়েশিয়াতে ঈদ পালিত হবে ৭ জুন।

জিলহজ মাসের সঙ্গে ইসলামের দুটি বড় ইবাদত সম্পৃক্ত। এর একটি পবিত্র হজ, অন্যটি ঈদুল আজহা। ৯ জিলহজ মক্কার অদূরে পবিত্র আরাফাতের ময়দানে হজযাত্রীরা জড়ো হন এবং সেখানে সারাদিন অবস্থান করেন।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।