শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ত্রাণ সংগ্রহকারীদের মাথা ও বুক লক্ষ্য করে গুলি

প্রকাশিত - ০৩ জুন, ২০২৫   ০৬:০৫ পিএম
webnews24

২৪ঘন্টা  অনলাইন : ত্রাণ বিতরণের নামে গাজার বেসামরিক নাগরিকদের পাখির মতো গুলি করে মারছে ইসরায়েলি বাহিনী। ত্রাণ সংগ্রহ করতে যাওয়া ব্যক্তিদের সুনির্দিষ্টভাবে মাথা ও বুক লক্ষ্য করে গুলি করা হচ্ছে। মঙ্গলবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

বেসামরিক প্রতিরক্ষা দলগুলো ফিলিস্তিনিদের জন্য খাবার বিতরণ কেন্দ্রগুলোকে মৃত্যুর ফাঁদ হিসেবে বর্ণনা করেছে। ইসরায়েলি বাহিনী রাফার পশ্চিমাঞ্চলে এই বিতরণ কেন্দ্রগুলো স্থাপন করেছিল। এই এলাকাটি একটি নিরাপদ মানবিক অঞ্চল হিসেবে পরিচিত।

ইসরায়েলি বাহিনী কেবল খাবারের জন্য সেখানে যাওয়া হাজার হাজার ফিলিস্তিনিদের উপর গুলি চালিয়েছে। এমন ফিলিস্তিনিদের হত্যা করা হয়েছে যারা খাবারের প্যাকেট ধরে রেখেছিলেন। এমনকি নিজের সন্তানদের এবং পরিবারের সদস্যদের খাওয়ানোর চেষ্টা করার সময় একজন নারীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

আহতদের অনেকেই এখনো হাসপাতালে রয়েছেন। তারা আইসিইউতে রয়েছেন। কারণ ইসরায়েলি বাহিনী মূলত মাথা, বুক এবং শরীরের উপরের অংশগুলো লক্ষ্য করে গুলি চালিয়েছিল।

চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের বেশিরভাগের অবস্থা খুবই গুরুতর। এরমধ্যে আবার অধিকাংশ হাসাপাতালই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এই বিতরণ কেন্দ্রগুলো স্থাপনের পর থেকে কমপক্ষে ১০২ জন ফিলিস্তিনি নিহত এবং ৪৬০ জনেরও বেশি আহত হয়েছেন। 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।