শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩
দলকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান আলিমার

ইমরানের মুক্তি এখনও অনিশ্চিত

প্রকাশিত - ১২ জুন, ২০২৫   ০৮:৫১ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান শিগগির মুক্তি পাচ্ছেন— এমন আশা আপাতত দেখছেন না তার বোন আলিমা খান। বরং কীভাবে ভাইয়ের মুক্তির পথ খুলে দেওয়া যায়, সে বিষয়ে দলের নেতাদের সুস্পষ্ট সিদ্ধান্ত নেওয়ার তাগিদও দিয়েছেন তিনি।

গতকাল বুধবার ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলিমা জানান, বিচারকদের ওপর চাপ রয়েছে এবং সেটা এখন চোখে পড়ার মতো স্পষ্ট। তিনি বলেন, “আমরা বিচারকদের প্রতি সংহতি জানাচ্ছি, কিন্তু তাও পর্যাপ্ত মনে হচ্ছে না। দেখে মনে হচ্ছে, পিটিআই প্রতিষ্ঠাতাকে আরও কয়েক মাস কারাগারে রাখার পরিকল্পনা চলছে।”

১৯০ মিলিয়ন পাউন্ড দুর্নীতির মামলার প্রসঙ্গে আলিমা খান বলেন, “ইমরানের সাজা স্থগিতের আপিল শুনানি এখন ২৬ জুন ধার্য হয়েছে। বারবার বলা হচ্ছিল, আমাদের পরবর্তী তারিখ জানানো হবে, কিন্তু আমরা জানিয়ে দিয়েছি—নির্দিষ্ট দিন না পাওয়া পর্যন্ত আমরা আদালতে যাব না।”

দলীয় আন্দোলন বিষয়ে প্রশ্ন করা হলে আলিমা বলেন, “ইমরান আন্দোলনের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট। এই আন্দোলন আর পেছনে ফিরে যাওয়ার নয়। আমাদের জন্য সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে।” উল্লেখ্য, গত মাসে কারাগার থেকেই ইমরান খান দলীয় নেতাকর্মীদের বর্তমান জোট সরকারকে বিদায় জানাতে সারাদেশে বড় ধরনের আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে বলেন। আদিয়ালা কেন্দ্রীয় কারাগারের বাইরে দাঁড়িয়ে আলিমা আরও বলেন, “ইমরান জনগণকে রাজধানী ইসলামাবাদে ডাকবেন না। বরং এই আন্দোলন ছড়িয়ে পড়বে গোটা পাকিস্তানে।” তবে পিটিআইয়ের ঘনিষ্ঠ এ নেত্রী আসন্ন আন্দোলনের জন্য নির্দিষ্ট কোনো তারিখ জানাননি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।