শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

দিল্লিতে রেড অ্যালার্ড তাপমাত্রা ৫১.৯ ডিগ্রি

প্রকাশিত - ১২ জুন, ২০২৫   ০৮:৫৫ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ভারতের রাজধানী দিল্লিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তীব্র গরমের মধ্যে হিট ইনডেক্সে তাপমাত্রা ৫১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোয় নাগরিকদের সুরক্ষার জন্য এই অ্যালার্ট জারি করা হয়। দেশটির আবহাওয়া বিভাগ বলেছে, রাজধানীতে তাপপ্রবাহের পরিস্থিতি চলছে। এনডিটিভি ও পিটিআই সূত্রে জানা গেছে, নাগরিকদের স্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে এই সতর্কতা জারি করা হয়েছে।

স্থানীয় আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, ১৩ জুন পর্যন্ত এই তীব্র গরম অব্যাহত থাকবে। এরপর একটি পশ্চিমী ঝড় দিল্লিতে হালকা বৃষ্টি ও বজ্রপাত নিয়ে আসতে পারে বলে আশা করা হচ্ছে। ১১ জুন বিকাল সাড়ে ৫টায় দিল্লির সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয় আয়ানগরে—৪৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া পালাম (৪৪.৫), রিজ (৪৩.৬), পিতমপুরা (৪৩.৫), লোদি রোড (৪৩.৪), ময়ূর বিহার (৪০.৯) ও সফদরজং (৪৩.৩) এলাকাগুলোতেও ছিল ভয়াবহ গরম। ইনডেক্স ৫০ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার কারণ হিসেবে আবহাওয়াবিদরা তাপমাত্রা ও আর্দ্রতার সংমিশ্রণকে দায়ী করছেন। যদিও এই সূচক ভারতীয় আবহাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে যাচাই করা হয়নি এবং সরকারিভাবেও তা সংরক্ষিত হয় না, তবুও নাগরিকদের জন্য তা ঝুঁকিপূর্ণ সতর্ক সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, বুধবার আয়ানগর ছাড়া অন্য এলাকায় হিটওয়েভের আনুষ্ঠানিক রেকর্ড না থাকলেও পুরো শহরজুড়েই তীব্র গরম অনুভূত হয়েছে।  আইএমডি-এর জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. নরেশ কুমার বলেন, “তীব্র গরম বৃহস্পতিবার পর্যন্ত চলবে। তবে ১৩ জুন রাতে যে পশ্চিমী ঝড় আসবে, তা তাপপ্রবাহ কমাতে সাহায্য করবে।”

এদিকে দিল্লির আর্দ্রতার মাত্রা বুধবার ৩১ শতাংশ থেকে ৭৩ শতাংশের মধ্যে ওঠানামা করেছে। সেই সঙ্গে উত্তরের দিক থেকে আসা শুকনো বাতাস গরমের অনুভূতি আরও বাড়িয়ে তুলেছে। রেড অ্যালার্ট জারির অর্থ হলো, সাধারণ মানুষকে অবিলম্বে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। এর মধ্যে রয়েছে: প্রচুর পানি পান করা, রোদে সরাসরি না যাওয়া, দুপুরের সময় বাড়ির বাইরে না বের হওয়া। বয়স্ক, শিশু ও অসুস্থদের বিশেষভাবে সতর্ক রাখা। আইএমডি জানিয়েছে, বৃহস্পতিবার ১২ জুন দিল্লিতে তাপমাত্রা ৪৩ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে এবং ৪০-৬০ কিমি গতির দমকা হাওয়া বয়ে যেতে পারে। সন্ধ্যার পর হালকা বৃষ্টি বা বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।