শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

চিরিরবন্দরে বসুন্ধরা শুভসংঘের স্যানিটারি ন্যাপকিন বিতরণ

প্রকাশিত - ১৪ জুন, ২০২৫   ০৪:৩৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : দেশে এখন মাত্র এক-তৃতীয়াংশ নারী পিরিয়ডকালীন সুরক্ষায় স্যানিটারি প্যাড ব্যবহার করেন। বাকিরা অস্বাস্থ্যকর উপায় বেছে নেওয়ায় বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে হয়। তাই এ বিষয়ে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ চিরিরবন্দর উপজেলা শাখার উদ্যোগে কিশোরী ও নারীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) চিরিরবন্দর উপজেলার তেলীপাড়ায় ২০ জন কিশোরী ও নারীদের মাঝে বিনা মূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেন বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা।

বসুন্ধরা শুভসংঘ চিরিরবন্দর উপজেলা শাখার সভাপতি মোস্তাকিম আল হাসনাত বলেন, ‘অনেক হতদরিদ্র পরিবারের কিশোরী ও নারীরা স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা তো দূরের কথা, স্যানিটারি ন্যাপকিনের বদলে অনেকেই কাপড় ব্যবহার করেন। তাতে নানা ধরনের সংক্রমণ ছড়ায় এবং জরায়ু ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এ কারণে আমরা সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে বিনা মূল্য স্যানিটারি ন্যাপকিন বিতরণ করি।’ 

বসুন্ধরা শুভসংঘ চিরিরবন্দর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহারিয়া সরকার বলেন, ‘সুবিধাবঞ্চিত কিশোরী ও নারীদের মাঝে পিরিয়ডকালীন পরিচ্ছন্নতা ও সুরক্ষার ব্যাপারে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে স্যানিটারি ন্যাপকিন বিনা মূল্যে বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে। এ ধরনের কর্মসূচি আমরা আরও বড় পরিসরে করব।’এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ চিরিরবন্দর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক চঞ্চল রায়, কার্যকরী সদস্য রায়হান, রাকিবুল ইসলাম রাজা প্রমুখ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন