শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

ইরানে ইসরায়েলি হামলায় নিহত ৭৮, আহত ৩২০

প্রকাশিত - ১৪ জুন, ২০২৫   ০৭:৩১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ইরানে ইসরায়েলের হামলায় দেশটির সামরিক কমান্ডারসহ অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরো অন্তত ৩২০ জন। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি এ তথ্য জানিয়েছেন। খবর টাইমস অব ইসরায়েলের। তিনি বলেন, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ইরানের উচ্চপর্যায়ের সামরিক কমান্ডারসহ ৭৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩২০ জন। হতাহতদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে ইরানের ছয়টি শহরে এক সঙ্গে পরিকল্পিত বিমান হামলা চালায় ইসরায়েল। লক্ষ্যবস্তু ছিল দেশটির প্রাণকেন্দ্রে অবস্থিত সামরিক ঘাঁটি ও গোপন পারমাণবিক স্থাপনা। এর জবাবে গতকাল শুক্রবার রাতে শতাধিক ড্রোন নিক্ষেপ করে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান। ইরানের পক্ষ থেকে ১০০টিরও বেশি ড্রোন ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হয়েছে বলে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে। ইরান পাল্টা আক্রমণ করার আগেই নিজ দেশে জরুরি অবস্থা জারি করেছিল ইসরায়েলি সরকার।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।