শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

ইরান ছেড়ে আজারবাইজানে গেলেন ৬০০ বিদেশি নাগরিক

প্রকাশিত - ১৭ জুন, ২০২৫   ০৩:৩২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ইরান-ইসরায়েল সংঘাত ক্রমেই আরও ভয়াবহ হয়ে উঠছে। এর জেরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইরানজুড়ে। টানা পাঁচদিন ধরে হামলা ও পাল্টা হামলা চলছে। এতে রিপোর্ট লেখা পর্যন্ত নিরাপদ আশ্রয়ের খোঁজে পার্শ্ববর্তী আজারবাইজানে পাড়ি জমিয়েছেন ৬০০ বিদেশি নাগরিক। 

ফ্রান্সভিত্তিক বার্তা সংস্থা এএফপি-কে দেওয়া এক বিবৃতিতে নাম প্রকাশে অনিচ্ছুক আজারবাইজান সরকারের এক কর্মকর্তা বলেন, ইসরায়েল ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা শুরু হওয়ার পর থেকে ১৭টি দেশের ৬০০’র বেশি নাগরিক ইরান থেকে আজারবাইজানে প্রবেশ করেছেন।

এই বিদেশি নাগরিকরা কাস্পিয়ান সাগরের উপকূলবর্তী আস্তারা চেকপয়েন্ট দিয়ে ইরান থেকে আজারবাইজানে প্রবেশ করছেন। সেখান থেকে তাদের আজারবাইজানের রাজধানী বাকুর বিমানবন্দরে নেওয়া হচ্ছে এবং আন্তর্জাতিক ফ্লাইটে নিজ নিজ দেশে পাঠানো হচ্ছে।

আজারবাইজান সরকারের সূত্র জানায়, যারা ইরান ছেড়েছেন তাদের মধ্যে রাশিয়া, বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, জার্মানি, স্পেন, ইতালি, সার্বিয়া, রোমানিয়া, পর্তুগাল, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, চীন, ভিয়েতনামের নাগরিক রয়েছেন। সূত্র: রিয়েন্ট টুডে, পেনিনসুলা কাতার, ক্যালিবার, ওমান অবজার্ভার, আল-জাজিরা, এএফপি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।