শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

যুদ্ধ ইস্যুতে কথা বললো চীনা

প্রকাশিত - ১৭ জুন, ২০২৫   ০৩:৩৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক পদক্ষেপের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ‘আকস্মিক বৃদ্ধি’ নিয়ে তার দেশ ‘গভীরভাবে উদ্বিগ্ন’।

মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় সংবাদসংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন। তিনি কাজাখস্তানের রাজধানী আস্তানায় উজবেক প্রেসিডেন্ট শভকাত মিরজিয়োয়েভের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। শুক্রবার থেকে শুরু হওয়া ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে মন্তব্য করেছেন শি জিনপিং। তিনি বলেন, চীন এমন সব কর্মকাণ্ডের বিরোধিতা করে যা অন্য দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতাকে লঙ্ঘন করে।

তিনি আরও বলেন, সামরিক সংঘাত কোনো সমস্যার সমাধান নয়। বরং এটি উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ স্বার্থের পরিপন্থি। চীনা প্রেসিডেন্ট বলেন, সংঘাত নিরসনে সব পক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং চীন আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে ‘গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।