শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

ইরানের সক্ষমতা বুঝতে ভুল করেছে ইসরায়েল

প্রকাশিত - ১৭ জুন, ২০২৫   ০৩:৩৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ইসরায়েল ইরানের সামরিক সক্ষমতা বুঝতে ভুল করেছে। ইসরায়েলে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের দ্রুত পুনর্গঠনের সক্ষমতাই প্রমাণ করছে। এসব কথা বলেছেন মার্কিন থিংক ট্যাংক কোয়িন্সি ইনস্টিটিউট ফর রেসপনসিবল স্টেটক্রাফটের ভাইস প্রেসিডেন্ট ত্রিটা পারসি।

তার কথায়, ইসরায়েল ধারণা করেছিল তারা ইরানের সামরিক নেতৃত্ব হত্যা করে কমান্ড কাঠামো ভেঙে দিয়েছে। কিন্তু বাস্তবে তা খুব দ্রুতই পুনর্গঠিত হয়েছে। পারসি মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, তারা (ইসরায়েলিরা) ইরানের পুনর্গঠনের সক্ষমতাকে অবমূল্যায়ন করেছে। তারা ভেবেছিল ইরানের কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে দিয়েছে। কিন্তু তা খুব দ্রুতই পুনর্বিন্যস্ত হয়েছে।

তিনি আরও বলেন, আমরা এখন যা দেখছি, তা হলো— ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার সব স্তর ভেদ করে প্রবেশ করছে। ইরানের কথিত পারমাণবিক অস্ত্র কর্মসূচি ধ্বংসের দাবিতে গত শুক্রবার (১৩ জুন) ভোররাতে হামলা শুরু করে ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে ইরানের শীর্ষ সামরিক নেতাদের হত্যা করে ইসরায়েলি বাহিনী।

এর জবাব দিতে দেরি করেনি তেহরান। পরদিনই শক্তিশালী পাল্টা হামলা শুরু করে ইরান। ফলে ইসরায়েলের ভেতরে একাধিক স্থানে বিস্ফোরণ ঘটে, ভেঙে পড়ে আবাসিক ভবন, আগুন ধরে যায় বিভিন্ন স্থানে। পাল্টাপাল্টি হামলায় উভয় দেশের কয়েকশ মানুষ হতাহত হয়।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।