শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

মধ্যপ্রাচ্যে শান্তির প্রধান বাধা নেতানিয়াহু

প্রকাশিত - ২১ জুন, ২০২৫   ০৫:০৩ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকেই প্রধান বাধা হিসেবে উল্লেখ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শনিবার (২১ জুন) ইস্তাম্বুলে মুসলিম দেশগুলোর জোট ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এরদোয়ান বলেন, নেতানিয়াহুর সরকার কেবল তার "জায়নবাদী আকাঙ্ক্ষা" বাস্তবায়নে মনোযোগী, যা পুরো অঞ্চল ও বিশ্বকে বিপর্যয়ের দিকে ঠেলে দেবে। তিনি অভিযোগ করে বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন দফা পরমাণু আলোচনার আগ মুহূর্তে ইসরায়েলের হামলার উদ্দেশ্য ছিল ওই আলোচনা বানচাল করা।

এরদোয়ান বলেন, "এ ধরনের কর্মকাণ্ড প্রমাণ করে নেতানিয়াহু সরকার কূটনৈতিক পথে কোনো সমাধান চায় না। তিনি ইসরায়েলের ওপর প্রভাব রাখতে সক্ষম দেশগুলোকে আহ্বান জানিয়ে বলেন, তারা যেন ইসরায়েলের উসকানিতে কান না দেয় এবং উত্তেজনা না বাড়িয়ে সংলাপের মাধ্যমে শান্তি নিশ্চিত করে। এ ছাড়াও, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবনা মেনে ইসরায়েলের ওপর শাস্তিমূলক ব্যবস্থা নিতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।