শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

আবারও ইরানে হামলার হুমকি ট্রাম্পের

প্রকাশিত - ২৫ জুন, ২০২৫   ০৪:৪৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ইরান যদি ফের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালু করে, তবে যুক্তরাষ্ট্র আবার হামলা চালাবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বুধবার (২৫ জুন) নেদারল্যান্ডসের হেগে পশ্চিমা সামরিক জোট নেটোর সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন কথা বলেন তিনি। 

ইরান পারমাণবিক কর্মসূচিতে আবার ফিরবে কি না—এমন এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘‘আমি মনে করি না তারা আবার কখনও এটি (পারমাণবিক কর্মসূচি) করবে।’’ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর যা অবস্থা হয়েছে, তাতে সেগুলোতে পুনরায় কাজ শুরু করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

যদিও মার্কিন গোয়েন্দা সংস্থার এক গোপন প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়নি—মাত্র কয়েক মাস পিছিয়ে দেওয়া গেছে। তবে এই দাবি প্রত্যাখ্যান করে ট্রাম্প বলেন, ‘‘এটি কেবল প্রাথমিক একটি অসমাপ্ত গোয়েন্দা প্রতিবেদন। আসলে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি কয়েক দশক পিছিয়ে গেছে। তারা সত্যিই জানেন না।’’তিনি আরও বলেন, ‘‘আমরা এটা না করলে তারা প্রচুর অস্ত্র তৈরি চালিয়ে যেত। তারা স্থির হত না।’’ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, হামলার পর ইরান তাদের বিধ্বস্ত স্থাপনাগুলো ঘুরে দেখে বলেছে, সবকিছু ভেঙে গেছে। এরপরই তারা নতুন করে কিছু করার চিন্তা থেকে সরে এসেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।