শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প এবং পুতিন বৈঠক তুরস্কে

প্রকাশিত - ২৬ জুন, ২০২৫   ০৭:০৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির শর্ত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী মাসে তুরস্কে ওই বৈঠক হতে পারে বলে বৃহস্পতিবার সে দেশের প্রেসিডেন্ট রিচেপ তায়িপ এর্ডোগান জানিয়েছেন।

নেদারল্যান্ডসের দ্য হেগে আমেরিকার নেতৃত্বধীন সামরিক জোট নেটোর শীর্ষবৈঠক শেষে তুরস্কে ফেরার পরে এর্ডোগান বলেন, ‘‘আমাদের লক্ষ্য শীর্ষনেতৃত্বের আলোচনায় সহায়তা করে শান্তির পথের সূচনা করা। ট্রাম্প জানিয়েছেন, পুতিন যদি ইস্তানবুল বা আঙ্কারায় আসেন তবে তিনিও বৈঠকে যোগ দিতে আসবেন।’’

প্রসঙ্গত, গত ১৭ মে মাসে ইস্তানবুলে যুদ্ধবিরতি নিয়ে প্রথমবার মুখোমুখি বৈঠকে বসেছিলেন রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিকা। রুশ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেডিনস্কি। অন্য দিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট জ়েলেনস্কি সে দেশের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভকে প্রতিনিধিদলের নেতা হিসাবে পাঠিয়েছিলেন। সেই বৈঠকে যুদ্ধবন্দি এবং নিহত সেনাদের দেহ বিনিময় নিয়ে ঐকমত্য হলেও যুদ্ধবিরতি সংক্রান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। এই আবহে গত ২০ জুন রুশ বিদেশ দফতরের মুখপাত্র মারিয়া জ়াখারোভা জানিয়েছিলেন, যুদ্ধবিরতির জন্য কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতার প্রয়োজন নেই।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।