শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

অধ্যাপক ইউনূসকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

প্রকাশিত - ২৮ জুন, ২০২৫   ০৫:৫৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮ জুন) বিএনপির মিডিয়া উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ধ্যা ৬টার দিকে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার তারেক রহমানের পক্ষ থেকে ফুলের তোড়া ও কেক নিয়ে প্রধান উপদেষ্টার অফিসে যান। প্রধান উপদেষ্টার সামরিক সচিব মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিম ফুলের তোড়া ও কেক গ্রহণ করেন। প্রধান উপদেষ্টা ফুলেল শুভেচ্ছা পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ৮৫তম জন্মদিন আজ (২৮ জুন)। ১৯৪০ সালের আজকের এই দিনে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা দুলা মিঞা সওদাগর ও মাতা সুফিয়া খাতুন। ২০০৬ সালে প্রথম বাংলাদেশি হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার পান তিনি। তাছাড়া দেশি-বিদেশি অসংখ্য পুরস্কার লাভ করেন তিনি। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন