শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

কুয়েতে চাঁদাবাজির অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার, সংঘবদ্ধ চক্রের সন্ধান

প্রকাশিত - ০২ জুলাই, ২০২৫   ০৪:৫২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : কুয়েতের বাংলাদেশি অধ্যুষিত জিলিব আল-শুয়েখ এলাকায় চাঁদাবাজির অভিযোগে এক বাংলাদেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ। আটক ব্যক্তিকে একটি সংঘবদ্ধ চাঁদাবাজি চক্রের সক্রিয় সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্তে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, ওই ব্যক্তি ও তার সহযোগীরা ফুটপাতে কর্মরত ভ্রাম্যমাণ বিক্রেতাদের কাছ থেকে চাঁদা আদায় করছিল। তারা প্রবাসীদের অবৈধভাবে অবস্থান ও অর্থনৈতিক দুর্বলতাকে কাজে লাগিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করত।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশটির আইন প্রয়োগকারী সংস্থাগুলো একযোগে ওই এলাকায় অভিযান চালায় এবং চাঁদা আদায়ের সময় হাতেনাতে ওই বাংলাদেশিকে গ্রেপ্তার করে।কুয়েতি কর্তৃপক্ষ জানিয়েছে, চক্রের বাকি সদস্যদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ধরনের অপরাধ কুয়েতের শান্তি-শৃঙ্খলার জন্য হুমকি এবং এ বিষয়ে তারা “জিরো টলারেন্স” নীতিতে কাজ করছে। পাশাপাশি জনগণকে আহ্বান জানানো হয়েছে, কোনো ধরনের সন্দেহজনক বা অপরাধমূলক কার্যকলাপের বিষয়ে দেশটির পুলিশকে জানাতে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আবারও জানানো হয়েছে, জননিরাপত্তা বজায় রাখতে তারা কঠোর অবস্থানে আছে এবং কোনো ধরনের অপরাধকেই ছাড় দেবে না। এদিকে এই ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।