রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

যুদ্ধবিরতির মধ্যে চীনা ক্ষেপণাস্ত্রের চালান হাতে পেয়েছে ইরান

প্রকাশিত - ০৮ জুলাই, ২০২৫   ০৫:০৫ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ইসরাইলের সঙ্গে ১২ দিনের সংঘাতের পর চীনা অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এইচকিউ-৯বি ইরানের হাতে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এই তথ্য নিশ্চিত করেছে। এক আরব গোয়েন্দা কর্মকর্তার বরাতে জানানো হয়েছে, সাম্প্রতিক যুদ্ধে বিধ্বস্ত প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত পুনর্গঠনের অংশ হিসেবে চীন থেকে এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সংগ্রহ করেছে ইরান। গত ২৪ জুন যুদ্ধবিরতির পরই এই চালান পৌঁছে দেওয়া হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, এইচকিউ-৯বি ক্ষেপণাস্ত্রের বিনিময়ে ইরান চীনকে তেল দিয়ে মূল্য পরিশোধ করছে। চীন বর্তমানে ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা। মে মাসে ইরানের ৯০ শতাংশ জ্বালানি রফতানিই গেছে চীনে। চীন ও ইরানের মধ্যে এই সামরিক সহযোগিতা তাদের ক্রমবর্ধমান কৌশলগত সম্পর্কেরই প্রমাণ। যদিও ইসরাইল-যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের সময় চীন সরাসরি সহায়তা দেয়নি, তবুও এ ধরণের প্রযুক্তিগত সহায়তা আঞ্চলিক ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এইচকিউ-৯বি একটি চীনা লং রেঞ্জ সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম, যা স্টেলথ যুদ্ধবিমান, ক্রুজ মিসাইল ও হাই-স্পিড টার্গেট ধ্বংসে সক্ষম বলে দাবি করা হয়। তবে এটি এখনো বাস্তব যুদ্ধে ব্যবহৃত হয়নি। চীন ইতিমধ্যেই এই প্রযুক্তি পাকিস্তান ও মিশরের কাছেও রপ্তানি করেছে। ইরান বর্তমানে রাশিয়ার এস-৩০০ ও নিজস্ব তৈরি বাভার-৩৭৩ ব্যবহার করছে। তবে এসব সিস্টেম যুক্তরাষ্ট্রের এফ-৩৫ স্টেলথ জেট প্রতিরোধে কতটা কার্যকর, সে বিষয়ে সামরিক বিশ্লেষকদের মধ্যে সন্দেহ রয়েছে।
সূত্র: ঢাকা পোস্ট

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।
২৪ঘণ্টা অনলাইন : ইয়েমেনের এডেনে অবস্থিত প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্স লক্ষ্য করে অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি বিদ্রোহীরা। এতে চার নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের...
জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতের নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ ছিনতাইয়ের সতর্কতা ও বোমার হুমকি পেয়েছে। এরপর ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জয়পুরে উড়োজাহাজটি অবতরণ করে। বুধবার ভারতীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো...