শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

গণছাঁটাই শুরু হল আমেরিকার বিদেশ দফতরে! প্রথম দফায় চাকরি হারালেন ১,৩৫০ জনের বেশি কর্মী

প্রকাশিত - ১৩ জুলাই, ২০২৫   ১০:৩৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইনঃ গত বৃহস্পতিবার গণছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিলেন যুক্তরাষ্ট্রের বিদেশ দফতরের সহকারী সচিব (মানবসম্পদ এবং ব্যবস্থাপনা) মাইকেল জে রিগাস। তার পরের দিন থেকেই কর্মীছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হয়ে গেল আমেরিকায়। আগেই ঘোষণা করা হয়েছিল, এ বার গণছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু করল আমেরিকার বিদেশ দফতর। এক সঙ্গে ১,৩৫০ জনের বেশি কর্মীকে ছাঁটাই করা হল। কেন কর্মী ছাঁটাই করা হচ্ছে, তারও ব্যাখ্যা দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ভবিষ্যতে আরও কর্মী ছাঁটাই করা হতে পারে, সেই ইঙ্গিত দেওয়া হয়েছে। আমেরিকার সিভিল সার্ভিস এবং বিদেশ দফতরের আধিকারিকদের চাকরিতে কোপ পড়েছে। একটি ‘নোটে’ চাকরি গিয়েছে তাঁদের। সেই ‘নোটে’ বলা হয়েছে, কূটনৈতিক ক্ষেত্রে অগ্রাধিকার দিতে এবং বিদেশ দফতরে অভ্যন্তরীণ কার্যক্রমকে সহজতর করতে এই সিদ্ধান্ত। দফতরের যে সব বিভাগের প্রয়োজনীয়তা তুলনামূলক কম, সেই সব বিভাগের কর্মীদের উপর কোপ পড়বে বলে আশঙ্কা। গত বৃহস্পতিবার গণছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিলেন যুক্তরাষ্ট্রের বিদেশ দফতরের সহকারী সচিব (মানবসম্পদ এবং ব্যবস্থাপনা) মাইকেল জে রিগাস। তার পরের দিন থেকেই কর্মীছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হয়ে গেল আমেরিকায়। দ্বিতীয় বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরেই প্রশাসনিক ব্যয় সঙ্কোচের কথা বলছেন ট্রাম্প। তার পর থেকে তাঁর প্রশাসন একাধিক দফতর থেকে বহু কর্মীকে ছাঁটাই করেছে। অবশ্য একটি নিম্ন আদালতের রায়ে গণছাঁটাই প্রক্রিয়া কিছু দিনের জন্য থমকে গিয়েছিল। সম্প্রতি আমেরিকার সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে জানিয়েছে, এই বিষয়ে আপাতত এগোতে পারবে ট্রাম্প প্রশাসন। ঘটনাচক্রে, শীর্ষ আদালতের সেই নির্দেশ আসার পরেই গণছাঁটাই শুরু করল যুক্তরাষ্ট্রের বিদেশ দফতর।

আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিয়ো অবশ্য জানিয়েছেন, প্রশাসনিক ব্যয় কমানোর জন্য নয়, আমলাতান্ত্রিক ফাঁস কমাতেই গণছাঁটাইয়ের পথে হাঁটছেন তাঁরা। উল্লেখ্য, আমেরিকায় বিদেশ দফতরের বিভিন্ন পদে যে ১৮ হাজার কর্মী কাজ করেন, তাঁদের মধ্যে তিন হাজার জনকে ছাঁটাই করা হতে পারে বলে খবর আমেরিকার বিদেশ দফতর সূত্রে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।