শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

হাসপাতালে মাহাথির মোহাম্মদ, অবস্থার কিছুটা উন্নতি

প্রকাশিত - ১৩ জুলাই, ২০২৫   ১১:১৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ শারীরিক অবসাদজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১৩ জুলাই) দেশটির সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।বিবৃতিতে মাহাথির মোহাম্মদের কার্যালয় বলেছে, ক্লান্তিজনিত সমস্যার কারণে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সেখানে তিনি বিশ্রামে আছেন। রোববার স্থানীয় সময় সন্ধ্যার মধ্যেই তিনি বাসায় ফিরতে পারবেন বলে বিবৃতিতে প্রত্যাশা করা হয়েছে।

এর আগে, দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, নিজের ১০০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক পিকনিক অনুষ্ঠানে হঠাৎ অস্বস্তি বোধ করেন। পরে সেই অনুষ্ঠান থেকে আগেভাগেই চলে যান তিনি। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার নিজেই গাড়ি চালিয়ে জন্মদিন উদযাপনের অনুষ্ঠানে গিয়েছিলেন মাহাথির মোহাম্মদ। একই স্থানে আগের দিন তার স্ত্রী হাসমাহ মোহাম্মদ আলির ৯৯তম জন্মদিনও উদযাপন করা হয়। তিনি সেখানে এক ঘণ্টা সাইকেল চালানোর পর ক্লান্তি বোধ করেন। গত বৃহস্পতিবার মাহাথিরের ১০০তম জন্মদিন ছিল।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির নেতা হিসেবে মাহাথির মোহাম্মদ দুই দশকেরও বেশি সময় দায়িত্ব পালন করেছেন। তার হৃদরোগে আক্রান্ত হওয়ার পুরোনো ইতিহাস রয়েছে। এছাড়া কয়েকবার বাইপাস সার্জারি করিয়েছেন তিনি। গত কয়েক বছরে একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহাথির। সর্বশেষ গত বছরের অক্টোবরে শ্বাসযন্ত্রের সংক্রমণের জেরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

উল্লেখ্য, ২০০৩ সাল পর্যন্ত ২২ বছর ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন মাহাথির মোহাম্মদ। ২০১৮ সালে দেশটিতে অনুষ্ঠিত নির্বাচনে বিরোধীদলীয় জোটের নেতৃত্বে ঐতিহাসিক জয় লাভ করে আবারও প্রধানমন্ত্রী হন তিনি। তবে দলীয় কোন্দলের কারণে তার সরকার দুই বছরেরও কম সময়ের মধ্যে ভেঙে যায়।
সূত্র: রয়টার্স।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।