শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

পুতিনকে ৫০ দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ থামানোর আলটিমেটাম ট্রাম্পের

প্রকাশিত - ১৪ জুলাই, ২০২৫   ১১:১৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ৫০ দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ থামানোর আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সোমবার রাশিয়াকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেন যুদ্ধ ৫০ দিনের মধ্যে বন্ধ না হলে রাশিয়ার বাণিজ্য অংশীদারদের বিরুদ্ধেও ‘খুব কঠোর’ শুল্ক আরোপ করা হবে। 

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমরা সেকেন্ডারি ট্যারিফ আরোপ করতে যাচ্ছি। যদি ৫০ দিনের মধ্যে কোনো চুক্তি না হয়, তাহলে ব্যাপারটা খুবই সোজা—শুল্ক হবে ১০০%। আর সেটাই বাস্তবতা।

এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসন বা হোয়াইট হাউস থেকে এ বিষয়ে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এ হুমকি রাশিয়ার ওপর চাপ তৈরিতে নতুন কৌশলের অংশ, বিশেষ করে তার বাণিজ্যিক অংশীদারদের মাধ্যমে।

ট্রাম্পের এ বক্তব্য এমন সময় এলো যখন ইউক্রেন যুদ্ধ তিন বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে এবং রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেশটি চীনের মতো মিত্রদের সঙ্গে বাণিজ্য অব্যাহত রেখেছে।

বিশ্লেষকদের মতে, ‘সেকেন্ডারি ট্যারিফ’ মূলত সেইসব দেশকে লক্ষ্য করে দেওয়া হয় যারা নিষেধাজ্ঞার মধ্যে থেকেও সংশ্লিষ্ট রাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক লেনদেন চালিয়ে যায়।এ বিষয়ে রাশিয়া বা চীনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।