শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

অনেকেই চেষ্টা করছে দেশে যেন নির্বাচন না হয় : মির্জা ফখরুল

প্রকাশিত - ১৪ জুলাই, ২০২৫   ১১:৫৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন দিতে হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকেই চেষ্টা করছে দেশে যেন নির্বাচন না হয়, জনগণ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারে। চক্রান্ত করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে।

সোমবার (১৪ জুলাই) সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজধানীতে বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলে তিনি এ কথা বলেন। 

বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন চাই। সময়মতো নির্বাচন দিতে হবে। অকথ্য ভাষায় তারেক রহমানকে নিয়ে স্লোগান দিচ্ছে। তারা ভেবেছে তারেক রহমানকে নিয়ে কথা বললে বিএনপি ঘরের মধ্যে ঢুকে যাবে। বিএনপি সেই দল ঘুরে দাঁড়াবে, ফিনিক্স পাখির মতো জেগে উঠতে জানে বিএনপি। বিএনপি তৈরি হচ্ছে শহীদদের প্রেরণায়। তারা চেষ্টা করছে বিএনপিকে উত্তেজিত করে তাদের পাতা ফাঁদে পা দেয়াতে। 

তিনি বলেন, ফ্যাসিস্টদের বিদায় করতে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করেছে বিএনপি। আর যেনো ফ্যাসিস্ট না আসতে পারে সে প্রতিরোধ গড়বে বিএনপি।

লন্ডন বৈঠকের পর কারও কারও মাথা খারাপ হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, যারা তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে কথা বলে তারা গণতন্ত্রের শত্রু, দেশের শত্রু। 

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন