শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ভোটারের বয়স সর্বনিম্ন ১৬ বছর করছে যুক্তরাজ্য

প্রকাশিত - ১৭ জুলাই, ২০২৫   ১১:৩৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সাধারণ নির্বাচনে ভোটারের বয়স সর্বনিম্ন ১৬ ও ১৭ বছর করার পরিকল্পনা করেছে যুক্তরাজ্যের সরকার। এ সিদ্ধান্ত কার্যকর হলে যুক্তরাজ্য বিশ্বের মধ্যে অন্যতম সর্বনিম্ন ভোটারের বয়স নির্ধারণকারী দেশ হয়ে উঠবে। ক্ষমতাসীন লেবার পার্টি ক্ষমতায় আসার আগেই এই পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিল। দেশজুড়ে ভোটারের অংশগ্রহণ কমে যাওয়ায় গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও কার্যকর ও অংশগ্রহণমূলক করতে এটি একটি বড় সংস্কার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানা গেছে। তবে এই সিদ্ধান্ত নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। বিরোধীদের মতে, নতুন-ভোটার তরুণরা সাধারণত মধ্য-বামপন্থি লেবার পার্টির সমর্থক হওয়ায় এটি রাজনৈতিক সুবিধা অর্জনের একটি কৌশল হতে পারে।

দেশটির প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেন, ১৬ ও ১৭ বছর বয়সীরা যখন কাজ করতে পারে, কর দিতে পারে— তখন তাদেরও উচিত রাষ্ট্র পরিচালনায় মত দেওয়ার অধিকার পাওয়া। তারা যদি রাষ্ট্রে অবদান রাখে, তবে কীভাবে অর্থ ব্যবহৃত হবে, তা বলার অধিকারও তাদের থাকা উচিত।

এই পরিবর্তন কার্যকর করতে পার্লামেন্টে একটি বিল পেশ করতে হবে, যেখানে লেবার পার্টির সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।বর্তমানে খুব অল্প কিছু দেশেই ১৬ বছর বয়সীরা জাতীয় নির্বাচনে ভোট দিতে পারে। এর মধ্যে রয়েছে অস্ট্রিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, ইকুয়েডর ও কিউবা। যুক্তরাজ্যের লেবার পার্টির নেতারা বলছেন, এই পরিবর্তনের লক্ষ্য হলো গণতন্ত্রকে আধুনিকীকরণ এবং ভোটার উপস্থিতি বাড়ানো। স্কটল্যান্ড ও ওয়েলসের আঞ্চলিক নির্বাচনেও ১৬ বছর বয়সীরা আগেই ভোটাধিকার পেয়ে আসছে। 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।