শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ব্রহ্মপুত্রের উজানে মেগা-ড্যাম নির্মাণ শুরু করেছে চীন, উদ্বিগ্ন ভারত

প্রকাশিত - ১৯ জুলাই, ২০২৫   ১০:৫৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : তিব্বতের ভেতর দিয়ে প্রবাহিত ভারত অংশে ব্রহ্মপুত্র এবং তিব্বতে ইয়ারলুং সাংপো নামে পরিচিত নদীতে  শনিবার (১৯ জুলাই) বিশাল একটি জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণকাজ শুরু করেছে চীন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং উপস্থিত ছিলেন।গত ডিসেম্বরে চীন সরকার এই প্রকল্পের অনুমোদন দেয় এবং এটিকে দেশের কার্বন নিরপেক্ষতা লক্ষ্যমাত্রা ও তিব্বতের অর্থনৈতিক উন্নয়নের কৌশলের অংশ হিসেবে তুলে ধরে।

সিনহুয়া জানিয়েছে, এই প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রধানত অন্যান্য অঞ্চলে পাঠানো হবে, পাশাপাশি তিব্বতের স্থানীয় বিদ্যুৎ চাহিদাও পূরণ করবে।এই ড্যাম নির্মাণ সম্পন্ন হলে এটি মধ্য চীনের ইয়াংসিকিয়াং নদীতে অবস্থিত বিশ্ববিখ্যাত থ্রি গর্জেস ড্যামকেও ছাড়িয়ে যেতে পারে এবং ভারতের ও বাংলাদেশের নিচের অঞ্চলে বসবাসকারী লাখ লাখ মানুষের ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে।

প্রকল্পের আওতায় মোট পাঁচটি হাইড্রোপাওয়ার স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১.২ ট্রিলিয়ন ইউয়ান (প্রায় ১৬৭.১ বিলিয়ন মার্কিন ডলার)।চীন এই প্রকল্প শুরুর পর ভারত জানায়, তারা এই বিষয়ে উদ্বিগ্ন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আমাদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

তারা আরও জানায়, ‘চীনকে অনুরোধ করা হয়েছে যেন ব্রহ্মপুত্র নদীর ভাটিতে অবস্থিত দেশগুলোর স্বার্থ ক্ষতিগ্রস্ত না হয়।’চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ডিসেম্বর মাসে এক বিবৃতিতে বলেছিল, এই প্রকল্প ‘নদীর ভাটিতে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না’ এবং তারা ‘নদীর ভাটির দেশগুলোর সঙ্গে যোগাযোগ’ বজায় রাখবে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।