শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

মার্কেন্টাইল ব্যাংকের আলীপুর উপশাখা উদ্বোধন

প্রকাশিত - ১৯ জুলাই, ২০২৫   ১১:০৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : জনসাধারণের দোরগোড়ায় আধুনিক ও সহজতর ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পটুয়াখালী জেলায় মার্কেন্টাইল ব্যাংকের ‘আলীপুর উপশাখা’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক এ এস এম ফিরোজ আলম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নিয়ে এ উপশাখা উদ্বোধন করেন। 

উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন, শামীম আহম্মদ, অসীম কুমার সাহা ও ড. মো. জাহিদ হোসেন এবং সিএফও ড. তাপস চন্দ্র পাল। আলীপুর উপশাখায় বক্তব্য দেন স্থানীয় ব্যবসায়ী মহিউদ্দিন মুসল্লি সুলতান ও সেলিম হাওলাদার।

আলীপুর উপশাখায় উপস্থিত ছিলেন ব্যাংকের এসইভিপি শাহ মো. সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান, মানবসম্পদ বিভাগের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মো. সালাউদ্দিন খান, ভাইস প্রেসিডেন্ট ও ব্র্যাঞ্চেস ডিভিশনের প্রধান মোহাম্মদ হোসেন, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও খেপুপাড়া শাখার প্রধান মো. ফারুক শিকদার, আলীপুর উপশাখার ইনচার্জ মোহাম্মদ ইমাম হোসেনসহ বিপুল সংখ্যক অতিথি ও গ্রাহক।মার্কেন্টাইল ব্যাংকের ৪৮তম আলীপুর উপশাখা খেপুপাড়া শাখার নিয়ন্ত্রণাধীন। উপশাখাটি পটুয়াখালীর মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়নের আলীপুর বন্দর গ্রামের খান ভবনে অবস্থিত। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন