শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩
এক বৈপ্লবিক সম্ভাবনা সৃষ্টি

বৈচিত্র্যময় পরিবেশ রক্ষায় প্লাস্টিক খেকো ছত্রাক

প্রকাশিত - ২২ জুলাই, ২০২৫   ১১:১০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বিশ্বজুড়ে বাড়ছে প্লাস্টিক দূষণ।  মোকাবলোয় বিজ্ঞানিরা  খুঁজে পেয়েছেনে এক চমকপ্রদ সমাধান। নাম প্লাস্টিক খেকো ছত্রাক (ফাঙ্গাস)।  যা প্লাস্টিক ভাঙতে সক্ষম। ফলে পরিবেশে কমবে অপঁচনশীল প্লাস্টিক। রক্ষা পাবে আমাদের ধরিত্রি। 

গবেষণায় দেখা গেছে কিছু প্রজাতরি ছত্রাক প্লাস্টিকের গঠন নষ্ট করে  ধীরে ধীরে প্রাকৃতকি জৈব উপাদানে রূপান্তর করতে পারে। বিজ্ঞানিরা এদের নাম দিয়েছেন প্লাস্টিক ইটিং ফাঙ্গাস। বিজ্ঞানিদের মতে, Aspergillus tubingensis নামের একটি ছত্রাক পলিউরেথেন প্লাস্টিক ভাঙ্গতে পারে। অর্থাৎ এটি প্লাস্টিকের  উপর জন্ম নিয়ে ধীরে ধীরে  নষ্ট করে ফেলে। 

অন্যদিকে  Pestalotiopsis microspora নামের আর একটি  ছত্রাক অক্সিজেন ছাড়াও প্লাস্টিককে প্রাকৃতকি জৈব উপাদানে রূপান্তর করতে পারে। যা গবেষফার এক বৈপ্লবিক আবিষ্কার। বিশেষজ্ঞদের মতে,  এই ছত্রাকগুলো যদি পরবিশেবান্ধবভাবে বৃহৎ পরসিরে ব্যবহার করা যায়, তাহলে বিশ্বজুড়ে প্লাস্টিক দূষণ কমিয়ে আনা সম্ভব। তবে বিজ্ঞানিরা বলছেন,  এই প্রযুক্তি এখনো গবষেণাগারে সীমাবদ্ধ। বাস্তবে প্রয়োগের আগে আরও পরীক্ষা-নিরীক্ষা ও উন্নয়ন দরকার।

বিশ্বে প্রতিবছর প্রায় ৪০০ মিলিয়ন টন বর্জ্য উৎপন্ন হয়। এর বড় একটা অংশই বছররে পর বছর পরিবেশে রয়ে যায়। এই পরিস্থিতিতে প্লাস্টিক খাওয়া ফাঙ্গাস হতে পারে এক যুগান্তকারী সমাধান।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন