শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

হামাস সদস্যদের খুঁজে খুঁজে বের করা হবে : ট্রাম্প

প্রকাশিত - ২৬ জুলাই, ২০২৫   ০৪:২৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি চাইছে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ধারণা, সব জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল কী করবে তা নিয়ে আতঙ্কে আছে হামাস।

ট্রাম্প গতকাল শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন। এদিন তিনি ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখনই যুদ্ধ পুরোপুরি থামাতে চাইছে না। তারা শুধু অল্প সময়ের জন্য যুদ্ধ বন্ধ করতে চাইছে; যেন ইসরায়েলি জিম্মিদের গাজা থেকে মুক্ত করা যায়।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমরা চূড়ান্ত ধাপে জিম্মি মুক্তির অপেক্ষায় আছি। আর তারা (হামাস) জানে, সবশেষ বন্দীদের ছাড়া হলে এরপর কী হতে পারে। মূলত সে কারণেই তারা আসলে চুক্তি করতে চায়নি।’ যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ভেস্তে যাওয়ার জন্য হামাসকেই দায়ী করেছেন ট্রাম্প। বলেছেন, ‘হামাসকে এখন খুঁজে খুঁজে বের করা হবে।’ ট্রাম্প আরও বলেন, ‘হামাস সত্যিকার অর্থে কোনো চুক্তি করতে চায়নি। আমি মনে করি, তারা মরতে চায়। আর এটা খুব, খুব খারাপ।’ ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ বৃহস্পতিবার বলেন, আলোচনায় নিজেদের সম্পৃক্ততা কমিয়ে ফেলেছে ওয়াশিংটন। তাদের অভিযোগ, যুদ্ধবিরতির বিষয়ে হামাস খুব একটা আগ্রহী নয়।

গত বৃহস্পতিবার ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ বলেন, আলোচনায় নিজেদের সম্পৃক্ততা কমিয়ে ফেলেছে ওয়াশিংটন। তাদের অভিযোগ, যুদ্ধবিরতির বিষয়ে হামাস খুব একটা আগ্রহী নয়। ইসরায়েলও বলেছে, তারাও কাতার থেকে তাদের আলোচক দল ফিরিয়ে নিয়েছে। কাতারে এ যুদ্ধবিরতির আলোচনা চলছিল।

যুক্তরাষ্ট্রের অবস্থানের বিষয়ে হামাস বিস্ময় প্রকাশ করেছে। সংগঠনটি বলেছে, তারা সত্যিই চাইছিল যেন মধ্যস্থতাকারীদের চেষ্টায় চুক্তি হয়। হামাস আরও বলেছে, মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিসর তাদের ‘গঠনমূলক ও ইতিবাচক’ অবস্থানকে স্বাগত জানিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, যুদ্ধবিরতির সময় তাঁরা হাজার হাজার ফিলিস্তিনিকে গাজার দক্ষিণাঞ্চলের একটি আটকশিবিরে সরিয়ে নেবেন; যেন পরে পুরো গাজা থেকে তাঁদের সরিয়ে ফেলা যায়।
গাজায় ৬০ দিনের জন্য যুদ্ধ বন্ধ রাখতে গত কয়েক মাস ধরেই আলোচনা চলছে। এ যুদ্ধবিরতির আওতায় ১০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার বিনিময়ে গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলা বন্ধ রাখার কথা বলা হয়। তবে হামাসের দাবি, তারা একটা স্থায়ী যুদ্ধবিরতি চায়।

গাজায় ‘এখনই যুদ্ধ থামাতে’ যুক্তরাজ্য ও ফ্রান্সসহ ২৮ দেশের আহ্বান
স্টিভ উইটকফ এর আগে বলেছিলেন, এই যুদ্ধবিরতি গাজায় স্থায়ী শান্তির পথ খুলে দেবে। তবে ইসরায়েলের কর্মকর্তারা বারবার বলেছেন, জিম্মিরা মুক্তি পাওয়ার পর তাঁরা আবার যুদ্ধ শুরু করবেন এবং গাজা থেকে সব ফিলিস্তিনিকে সরিয়ে দেবেন।

এমনকি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, যুদ্ধবিরতির সময় তাঁরা হাজার হাজার ফিলিস্তিনিকে গাজার দক্ষিণাঞ্চলের একটি আটকশিবিরে সরিয়ে নেবেন; যেন পরে পুরো গাজা থেকে তাঁদের সরিয়ে ফেলা যায়। চলতি মাসের শুরুতে ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধবিরতির আলোচনা হলেও গাজায় তাঁদের কাজ এখনো শেষ হয়নি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।