শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

গাজায় ‘বিমান থেকে খাদ্য ফেলার’ পরিকল্পনা করছে যুক্তরাজ্য

প্রকাশিত - ২৬ জুলাই, ২০২৫   ১১:০৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজা শহরে ‘বিমান থেকে খাদ্য ফেলার’ পরিকল্পনার কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। সেইসঙ্গে অসুস্থ ও আহত শিশুদের সেখান থেকে সরিয়ে নেওয়ার জন্য যুক্তরাজ্যের পরিকল্পনার রূপরেখা তুলে ধরেছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, স্টারমার জর্ডানের মতো অংশীদারদের সঙ্গে কাজ করার পরিকল্পনা কীভাবে এগিয়ে নেবে তাও তুলে ধরেন, যাতে চিকিৎসা সহায়তা প্রয়োজন- এমন শিশুদের বিমান থেকে উদ্ধার করা যায় এবং তাদের চিকিৎসার জন্য বিমানে করে সরানো যায়।

বিবৃতিতে বলা হয়েছে, এক ফোনালাপে স্টারমার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ গাজার মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন- 'যা ভয়াবহ তা নিয়ে তারা একমত হয়েছেন'।

বিবৃতিত অনুসারে, 'তারা সকলেই একমত হয়েছেন যে, জরুরিভাবে প্রয়োজনীয় যুদ্ধবিরতিকে দীর্ঘস্থায়ী শান্তিতে রূপান্তরিত করার জন্য শক্তিশালী পরিকল্পনা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।'

এতে আরও বলা হয়, 'তারা এমন একটি পরিকল্পনায় ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করার ইচ্ছা নিয়ে আলোচনা করেছেন, যা এই অঞ্চলে দীর্ঘমেয়াদী সমাধান এবং সুরক্ষার পথ প্রশস্ত করবে।'

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজা উপত্যকায় ব্যাপক ইসরায়েলি-সৃষ্ট দুর্ভিক্ষের প্রতি 'চোখ বুজে থাকার' জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা করার একদিন পর তিন ইউরোপীয় দেশের এই আলোচনার খবর এলো। গুতেরেস এটিকে 'বিশ্ব বিবেককে চ্যালেঞ্জ করে- এমন একটি নৈতিক সংকট' বলে অভিহিত করেছেন।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।