শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

৩১ জুলাই বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি ঘোষণা

প্রকাশিত - ৩১ জুলাই, ২০২৫   ০২:৩০ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের জন্য ৩১ জুলাই মুদ্রানীতি বিবৃতি (এমপিএস) ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক (বিবি)। ব্যাংকের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে  গভর্নর ড.  আহসান এইচ মনসুর আনুষ্ঠানিকভাবে এই এমপিএস ঘোষণা করবেন। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গভর্নর বর্তমান মুদ্রানীতির আওতায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গতিশীল করতে বর্তমান এমপিএস এর ফলাফল সম্পর্কে অবহিত করবেন।

কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান, বাংলাদেশ ব্যাংকের মুখ্য অর্থনীতিবিদসহ ব্যাংকের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা সম্মেলনে উপস্থিত থাকবেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন