শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

রাশিয়ার যুদ্ধবিমান ধ্বংস করার দাবি ইউক্রেনের

প্রকাশিত - ০৪ আগস্ট, ২০২৫   ১১:৪৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : এবার ক্রিমিয়ার রাশিয়ার একটি সু-৩০ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করেছে ইউক্রেন। এছাড়াও আরও চারটি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা (এসবিইউ)। সোমবার এসবিইউ এক বিবৃতিতে জানায়, তারা ক্রিমিয়ার একটি রুশ সামরিক বিমানঘাঁটিতে সুনির্দিষ্টভাবে হামলা চালিয়ে একটি সু-৩০ সম্পূর্ণ ধ্বংস করেছে। এ ছাড়া একই হামলায় আরেকটি সু-৩০ এবং তিনটি সু-২৪ জেট বোমার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়।

এসবিইউর দাবি, শিয়ার সামরিক বিমানঘাঁটির অ্যাভিয়েশন ডিপোতে রাতভর পরিচালিত একটি যৌথ ড্রোন অভিযানে অন্তত একটি যুদ্ধবিমান পুরোপুরি ধ্বংস হয়েছে এবং আরও চারটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবির বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। রুশপন্থি টেলিগ্রাম চ্যানেলগুলোতে দাবি করা হচ্ছে, ক্রিমিয়ার পশ্চিম উপকূলে একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে এবং সেটি আংশিকভাবে প্রতিহত করা হয়েছে।
সূত্র : রয়টার্স

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।