শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

ঢাবি’র হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধে শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিবে

প্রকাশিত - ০৯ আগস্ট, ২০২৫   ১০:০৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের ব্যাপারে শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিতে চায় প্রশাসন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। ৯ আগস্ট হল প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, ‘আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের ব্যাপারে শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে, কিভাবে এটা বাস্তবায়ন করা যায়, সে কর্মপরিকল্পনা ও রূপরেখা করতে মিটিং চলমান থাকবে।’ এর আগে ৮ আগস্ট শিক্ষার্থীদের দাবির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রদলের কমিটি ঘোষণার পর মধ্যরাতে বিক্ষোভে ফেটে পড়েন হলের শিক্ষার্থীরা। অবস্থান নেন উপাচার্যের বাসভবনের সামনে। হল রাজনীতি বন্ধ থাকার পরেও কমিটি ঘোষণা করায় ছাত্রদলের সমালোচনা করেন শিক্ষার্থীরা। এদিন সকালে ছাত্রদলের কমিটি ঘোষণার পর বিকেল থেকেই বিক্ষোভ শুরু করেন রোকেয়া হলের শিক্ষার্থীরা। ছাত্রদলের কমিটি বাতিলের ঘোষণাসহ হল প্রশাসনকে ৪ দফা দাবি জানিয়ে রাত ৯টা পর্যন্ত আলটিমেটাম দেন তারা।

তবে কোনো প্রতিক্রিয়া না আসায় রাতে হলের মূল ফটকের তালা ভেঙে বেরিয়ে পড়েন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেন মহসিন, সারজেন্ট জহুরুল হকসহ অন্যান্য হলের শিক্ষার্থীরা। এক পর্যায়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন