শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

গাজা ফিলিস্তিনি জনগণের ভূখণ্ড : জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত

প্রকাশিত - ১০ আগস্ট, ২০২৫   ১১:৩৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : হামলা চালিয়ে গাজা শহরকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েলি দখলদার বাহিনী । জাতিসংঘের জরুরি নিরাপত্তা পরিষদের বৈঠকে চীনের স্থায়ী প্রতিনিধি ফু কং বলেছেন, গাজা ফিলিস্তিনের জনগণের ভূখণ্ড এবং এটি ফিলিস্তিন রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ।

তিনি স্পষ্ট করে বলেন, গাজার জনসংখ্যাগত বা ভৌগোলিক কাঠামো পরিবর্তনের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রত্যাখ্যান ও প্রতিরোধ করা উচিত।তিনি বলেন, সামরিক শ্রেষ্ঠত্বের ভ্রান্ত ধারণা পরিত্যাগ করতে হবে। প্রাণ বাঁচানো এবং জিম্মিদের মুক্তি নিশ্চিত করার একমাত্র সঠিক উপায় হলো অবিলম্বে যুদ্ধবিরতি। গাজায় সামরিক অভিযান চালিয়ে যাওয়া কেবল আরও মৃত্যু ও হত্যাকাণ্ড বাড়াবে।

চীনের এই কূটনীতিক ইসরায়েলকে আন্তর্জাতিক সম্প্রদায় ও গাজার মানুষের আহ্বান শোনার পরামর্শ দেন। তিনি বলেন, ইসরায়েলকে অবিলম্বে উত্তেজনা বৃদ্ধি বন্ধ করে গাজায় সামরিক অভিযান থামাতে হবে। ফু কং মানবিক সহায়তাকে ‘অস্ত্র হিসেবে ব্যবহার’ এবং ফিলিস্তিনিদের ওপর ‘সমষ্টিগত শাস্তি’ দেওয়াকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন। তার মতে, বেসামরিক মানুষ ও মানবিক কর্মীদের ওপর হামলাও সমানভাবে অগ্রহণযোগ্য।তিনি আরও বলেন, ফিলিস্তিন ইস্যু সমাধান এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতের জন্য দুই-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে পুনরুজ্জীবিত করা জরুরি—এটাই একমাত্র কার্যকর পথ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।