শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

যুদ্ধক্ষেত্রে সাংবাদিকদের কখনো লক্ষ্যবস্তু করা যাবে না : সিপিজে

প্রকাশিত - ১১ আগস্ট, ২০২৫   ১২:০৮ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সাংবাদিকদের অধিকার রক্ষায় আন্তর্জাতিক সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) গাজায় ইসরাইলি হামলায় আল-জাজিরার কয়েকজন সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে। সংস্থাটি বলেছে, যুদ্ধের সময় সাংবাদিকদের কখনো লক্ষ্যবস্তু করা উচিত নয়।

জেরুজালেম থেকে এএফপি জানায়, সিপিজে’র প্রধান নির্বাহী জোডি গিন্সবার্গ  বলেন, ‘সাংবাদিকরা বেসামরিক লোক। তাদের কখনো যুদ্ধক্ষেত্রে লক্ষ্যবস্তু করা উচিত নয়।

এমন কাজ করা যুদ্ধাপরাধ।’

গত জুলাই মাসে সিপিজে আল-জাজিরার সাংবাদিক আনাস আল-শরিফের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছিল। কারণ, ইসরাইলি সেনাবাহিনী তাকে হামাসের সদস্য বলে দাবি করে। সম্প্রতি তাকে হত্যা করেছে  ইসরাইলি বাহিনী।

সিপিজে বলেছে, তারা (ইসরাইলি সেনাবাহিনী)  ‘প্রমাণ ছাড়াই’  সাংবাদিকদের ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করার একটি প্যাটার্ন তৈরি করেছে।

ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে গাজায় আল-জাজিরার বেশ কয়েকজন সাংবাদিক একই ধরনের অভিযোগের মুখোমুখি হয়েছেন।

স্থানীয় সাংবাদিকদের মতে, আনাস আল-শরিফ তার কর্মজীবনের শুরুতে হামাসের যোগাযোগ দফতরে কাজ করতেন, যেখানে তার ভূমিকা ছিল গাজায় ২০০৬ থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণকারী হামাসের আয়োজন করা অনুষ্ঠানগুলো প্রচার করা।

গিন্সবার্গ বলেন, আন্তর্জাতিক আইনে স্পষ্ট যে যুদ্ধক্ষেত্রে সক্রিয় যোদ্ধারাই কেবল বৈধ লক্ষ্যবস্তু। সুতরাং, ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) যদি প্রমাণ করতে না পারে আনাস আল-শরিফ এখনও সক্রিয় যোদ্ধা ছিলেন, তাহলে তাকে হত্যার কোনো যৌক্তিকতা নেই।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।