শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

নরওয়েতে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রকাশিত - ১৪ আগস্ট, ২০২৫   ১১:১২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ফিলিস্তিনের গাজা উপত্যকাকে অবরুদ্ধ করে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে ইউরোপের দেশ নরওয়ে। অসলো কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নরওয়েতে প্রবেশ করলেই তাকে গ্রেপ্তার করা হবে।

দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ২০২৪ সালের ২১ নভেম্বর যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। 

নরওয়ের উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস ক্রাভিচ মঙ্গলবার জানান, তার দেশ আইসিসির জারি করা এই পরোয়ানার প্রতি অঙ্গীকারবদ্ধ। তিনি স্পষ্ট করে বলেন, ‘নেতানিয়াহু নরওয়েতে নামলেই তাকে গ্রেফতার দেখানো হবে।’

ক্রাভিচ আরও জানান, আইসিসির সদস্য রাষ্ট্র হিসেবে নরওয়ের এই পরোয়ানা বাস্তবায়নের আইনি বাধ্যবাধকতা রয়েছে। এতে আন্তর্জাতিক আইনের প্রতি নরওয়ের প্রতিশ্রুতি প্রতিফলিত হবে এবং আন্তর্জাতিক অপরাধের অভিযোগে অভিযুক্তদের জবাবদিহির আওতায় আনার প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে।

আইসিসির রায় ঘোষণার পর নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে বলেন, গুরুতর অপরাধের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিতে আইসিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এর আগে ২০২৪ সালের মে মাসে আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান নেতানিয়াহু, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাসের তিন শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেন। সেই আবেদনের ভিত্তিতে একই বছরের ২১ নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
সূত্র: মিডল ইস্ট মনিটর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।