রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

দুর্ঘটনার কবলে ইরান থেকে বিতাড়িত আফগানদের বাস, নিহত ৭১

প্রকাশিত - ২০ আগস্ট, ২০২৫   ১১:৩২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : আফগানিস্তানের পশ্চিম প্রদেশ হেরাতে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ১৭ শিশুসহ কমপক্ষে ৭১ জন নিহত হয়েছেন। যাত্রীবাহী বাসটির সঙ্গে ট্রাক এবং মোটরসাইকেলের সংঘর্ষের পর আগুন লেগে যায়। মঙ্গলবার (১৯ আগস্ট) এই দুর্ঘটনা ঘটে। এ খবর আল জাজিরার।

নিহতদের মধ্যে ট্রাকের চালক, তার সহকারী এবং মোটর সাইকেলের চালক এবং যাত্রী— এই চার জন ছাড়া বাকি ৬৭ জনই বাসযাত্রী ছিলেন। ওই বাসের মাত্র তিনজন যাত্রী বেঁচে আছেন।আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি প্রতিবেশী ইরান থেকে বিতাড়িত আফগানরা ছিলেন ওই বাসটিতে। 

হেরাত প্রাদেশিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাইদি জানিয়েছেন, বাসটি ইরান থেকে কাবুলের দিকে আসছিল; যাত্রীরা সবাই আফগান নাগরিক। বাসটির বেপরোয়া গতি এবং চালকের অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি।তিনি আরও বলেন, সীমান্ত ক্রসিং পয়েন্ট ইসলাম কালা থেকে সমস্ত যাত্রী গাড়িতে উঠেছিলেন।
 
ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনির এক ঘোষণার পরদিনই এই দুর্ঘটনা ঘটে। মন্ত্রী ঘোষণা করেছিলেন যে, আগামী মার্চ মাসের মধ্যে আরও ৮,০০,০০০ মানুষকে দেশ ত্যাগ করতে হবে।এদিকে তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ নিশ্চিত করেছেন, হতাহতদের ইরান থেকে বিতাড়িত করা হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে আরও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

নিহতদের বেশিরভাগই বাসের যাত্রী ছিলেন, তবে ট্রাকে থাকা দুইজন এবং মোটরসাইকেলে থাকা আরও দুজন নিহত হয়েছেন।কয়েক দশক ধরে যুদ্ধের পর খারাপ রাস্তাঘাট, মহাসড়কে বিপজ্জনক গাড়ি চালানো এবং নিয়ন্ত্রণের অভাবের কারণে আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনা হয়ে উঠেছে। 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।
২৪ঘণ্টা অনলাইন : ইয়েমেনের এডেনে অবস্থিত প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্স লক্ষ্য করে অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি বিদ্রোহীরা। এতে চার নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের...
জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতের নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ ছিনতাইয়ের সতর্কতা ও বোমার হুমকি পেয়েছে। এরপর ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জয়পুরে উড়োজাহাজটি অবতরণ করে। বুধবার ভারতীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো...