শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করছে ফ্রান্স-জার্মানি-যুক্তরাজ্য

প্রকাশিত - ২৮ আগস্ট, ২০২৫   ০৯:০২ পিএম
webnews24
আন্তর্জাতিক ডেস্ক

পারমাণবিক চুক্তির শর্ত পূরণ না করার অভিযোগে ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ফ্রান্স-জার্মানি ও যুক্তরাজ্য।

 

ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে গত কয়েকদিন ধরে দেশগুলোর একাধিক বৈঠক হয়েছে। সেখানে কোনো সমাধান না হওয়ায় তেহরানের ওপর আবারও নিষেধাজ্ঞা চাপাতে যাচ্ছে দেশগুলো। তারা সতর্কতা দিচ্ছিল, ২০২৫ সালের অক্টোবরে চুক্তির মেয়াদ শেষ হলে আবারও নিষেধাজ্ঞা শুরু হবে। অবশেষে সেই প্রক্রিয়া শুরু করেছে তারা।

 

২০১৫ সালে এ দেশগুলো যুক্তরাষ্ট্রসহ ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করে। এটির লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কার্যক্রম সীমিত করা।

 

সংবাদমাধ্যম আলজাজিরা বৃহস্পতিবার (২৮ আগস্ট) জানিয়েছে, ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া সক্রিয় করায় আগামী ৩০ দিনের মধ্যে এটি কার্যকর হওয়া শুরু হবে।

 

গত সপ্তাহে ইরান হুমকি দেয়, ইউরোপের দেশগুলো যদি পুনরায় নিষেধাজ্ঞা দেয় তাহলে এর পাল্টা পরিণতি ভোগ করতে হবে।

 

ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য ই-৩ হিসেবে পরিচিত। তারা দাবি করছিল, ইরান ২০১৫ সালের পারমাণবিক চুক্তির ধারা ভঙ্গ করেছে।

 

১০ বছর আগে এ চুক্তি করে পশ্চিমা দেশগুলো ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল। এর বদলে তেহরান পারমাণবিক কার্যক্রম সীমিত করে। তবে পশ্চিমারা দাবি করছিল ইরান চুক্তি মানছে না। এই অভিযোগ তুলে ২০১৮ সালে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন তিনি। এখন ইউরোপের দেশগুলোও একই পথে হাঁটতে যাচ্ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।