শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

রখাস্ত দুদক কর্মকর্তা শরীফের চাকরি ফেরতের রায়ের বিরুদ্ধে আবেদন

প্রকাশিত - ৩০ আগস্ট, ২০২৫   ০২:০০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : আওয়ামী লীগ সরকারের আমলে বরখাস্ত হওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরি ফেরতের রায় স্থগিত চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আবেদনটি চলতি সপ্তাহে আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানি হতে পারে বলে জানা গেছে।

শনিবার (৩০ আগস্ট) শরীফের আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন বিষয়টি জানিয়েছেন। এদিকে শরীফ উদ্দিনকে চাকরি ফেরতের নির্দেশনা দিয়ে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট।

এর আগে শরীফ উদ্দিনকে চাকরি ফেরত দিতে গত ৯ জুলাই নির্দেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে সব সুযোগ সুবিধা দিয়ে তাকে চাকরিতে পুনর্বহাল করতে বলা হয়। এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিত দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

২০২২ সালের ১৩ মার্চ চাকরি ফেরত চেয়ে হাইকোর্টে রিট করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। শরীফের পক্ষে ব্যারিস্টার মিয়া মোহাম্মদ ইশতিয়াক রিটটি দায়ের করেন। ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহর সই করা এক প্রজ্ঞাপনে উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনের অপসারণের বিষয়টি জানানো হয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন