শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

বাংলাদেশে কৃষি বিজ্ঞানী ড.কাজী এম বদরুদ্দোজাকে স্মরণ

প্রকাশিত - ৩১ আগস্ট, ২০২৫   ০১:৩৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ৩০ আগস্ট  শনিবার ২০২৫, বাংলাদেশের কিংবদন্তি কৃষি বিজ্ঞানী ড. কাজী এম বদরুদ্দোজার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ একাডেমি অব এগ্রিকালচার। স্থান ছিল উত্তরা ৯ নম্বর সেক্টরের বাংলাদেশ এগ্রো এন্টারপ্রেনিউর ওয়েলফেয়ার ফাউন্ডেশন (BAEF) মিলনায়তন।

সভায় সভাপতিত্ব করেন একাডেমির প্রেসিডেন্ট প্রফেসর ড. লুৎফর রহমান। গবেষক, শিক্ষাবিদ ও একাডেমির ফেলোরা এতে অংশ নেন। তাঁরা বলেন, কাজী এম বদরুদ্দোজা দেশের কৃষি গবেষণার ইতিহাসে এক অগ্রগণ্য নাম।

আলোচনায় অংশ নেন ড. এম এ মজিদ, ড. শহীদুল ইসলাম, প্রফেসর শাহে আলমসহ অনেকে। বক্তারা তাঁর অসমাপ্ত গবেষণা এগিয়ে নিতে কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান জানান। স্মরণসভা শেষে মরহুম ড. কাজী এম বদরুদ্দোজা’র আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

কে ছিলেন কাজী এম বদরুদ্দোজা?

১৯২৭ সালে জন্ম নেওয়া ড. কাজী এম বদরুদ্দোজা বাংলাদেশে উচ্চফলনশীল গম ও ভুট্টার আধুনিক চাষ শুরু করেন। ভুট্টা থেকে তেল আহরণ করে পোলট্রি খাদ্যে ব্যবহার করার ধারণার প্রবর্তক ছিলেন তিনি। কাজী এম বদরুদ্দোজা পেয়ারার একটি  জনপ্রিয় জাত উদ্ভাবন করেন।  যা তার নামানুসারে 'কাজী পেয়ারা' নামে নামকরণ করা হয়েছে। 

কৃষি বিজ্ঞানে অবদানের জন্য তিনি ২০১২ সালে স্বাধীনতা পদক পান। এছাড়া তাঁর নামেই একটি ছত্রাক গণের নামকরণ করা হয়েছে Kaziboletus।

ড. কাজী এম বদরুদ্দোজা ২০২৩ সালের ৩০ আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন