২৪ ঘন্টা অনলাইন : চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সোমবার এক শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেন। এতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ ২০ জনেরও বেশি বিশ্ব নেতা যোগ দিয়েছেন।
তিয়ানজিন থেকে এএফপি এ খবর জানায়।
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) ভুক্ত ১০ দেশের নেতারা লাল গালিচায় দাঁড়িয়ে গ্রুপ ছবি তোলেন। এ সময় লাইভ ফুটেজে দেখা যায়, সি, পুতিন ও মোদি নিজেদের মধ্যে কথা বলছেন।
